ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

প্রতিনিধির নাম :

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ফাতেমা নগর স্টেশনের অদূরে মহুয়া কমিউটার নামের ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ময়মনসিংহ স্টেশন সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি তিনি।

জহুরুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে নয়টায় মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জ ছেড়ে ঢাকার দিকে যাওয়ার সময় ফাতেমা নগর স্টেশনের কাছে ইঞ্জিন সহ মোট চারটি বগি লাইনচ্যুত হয়। ওই সময় ব্রহ্মপুত্র এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ও ভাওয়াল এক্সপ্রেস ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

স্টেশন সূত্রে জানা গেছে, আটকে পড়া ট্রেনগুলোর যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। জরুরি ভিত্তিতে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার কাজ শুরু করে। সারা রাত ধরে উদ্ধার কাজ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেল লাইনের মেরামত কাজ করা হয়। সাত ঘণ্টা পর আজ শুক্রবার ভোর রাত সাড়ে চারটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
২৯ বার পঠিত হয়েছে