ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

নিষেধাজ্ঞা শেষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

প্রতিনিধির নাম :

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আর্জেন্টিনা দলে ফিরলেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা লিওনেল মেসি। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য মেসিকে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

ব্রাজিলের মাটিতে গত কোপা আমেরিকা আসরের সময় লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ এনে আন্তর্জাতিক ম্যাচে ৩ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ৩২ বছর বয়সী মেসি। এই তিন মাসে চারটি ম্যাচে নামা হয়নি তার।
২৬ সদস্যের দলে মেসির সঙ্গে সার্জিও আগুয়েরোকেও রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার পর দলে ডাক পড়ছিল না ম্যানসিটি তারকার। তবে পিএসজি ফরোয়ার্ড মাউরো ইকার্দি ও প্লে-মেকার ডি মারিয়ার দলে জায়গা হয়নি।

আগামী ১৫ নভেম্বর সৌদি আরবে ব্রাজিলের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ১৮ নভেম্বর ইসরায়েলে প্রতিপক্ষ উরুগুয়ে।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: আগুস্টিন মার্চেসিন, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ, এস্তেবান আন্দ্রাদা।

ডিফেন্ডার: হুয়ান ফোয়েথ, রেনজো সারাভিয়া, নিকোলাস ওটামেন্ডি, হের্মান পেজ্জেল্লা, মার্কোস রোহো, ওয়াল্টার কান্নেমান, নিকোলাস তাগলিয়াফিকো, নেহুয়েন পেরেজ, গুইডো রদ্রিগুয়েজ।

মিডফিল্ডার: জিওভানি লো সেলসো,, লেয়েন্দ্রো পারেদেস, নিকোলাস ডোমিনগুয়েজ, রদ্রিগো ডে পল, মার্কোস অ্যাকুনা, রবের্তো পেরেইরা, লুকাস ওকামপোস।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, নিকোলাস গঞ্জালেস, লুকাস আলারিও, লৌতারো মার্তিনেজ, পাওলো দিবালা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
১৩ বার পঠিত হয়েছে