ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

বার্সাকে পেছনে ফেলার সুযোগ নষ্ট করল রিয়াল

প্রতিনিধির নাম :

লা লিগায় কাল ঘরের মাঠে রিয়াল বেটিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ

সান্তিয়াগো বার্নাব্যুতে কাল স্বাগতিকদের মুখোমুখি হওয়ার আগে রিয়াল বেটিসের গোল হজমের পরিসংখ্যান—১১ ম্যাচে ২১ গোল। এবার লা লিগায় গোল হজমে দলটি শীর্ষস্থানীয়। এমন রক্ষণভাগের মুখোমুখি হলে যা হওয়ার ঠিক তাই ঘটেছে। আবার ঘটেওনি। খুলে বলা যাক, বেটিসের গোলপোস্ট তাক করে ২২টি শট নিয়েছে জিনেদিন জিদানের দল। কিন্তু কাজের কাজ গোলটাই করতে পারেনি।

গোলশূন্য ড্রয়ের এ ম্যাচটি ফরোয়ার্ডদের ব্যর্থতার জন্যই বেশি করে মনে রাখবেন রিয়াল সমর্থকেরা। ২২টি শটের মধ্যে ৭টি গোলপোস্ট বরাবর রাখতে পারলেও গোল বেনজেমা,হ্যাজার্ড, ভিনিসিয়ুসরা। জয় তুলে নিতে না পারায় পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলের সুযোগ হারাল রিয়াল। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে জিদানের দল। তাদের সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বার্সা।

কালকের ম্যাচটি জিদানের জন্যও নতুন অভিজ্ঞতা। রিয়াল কোচ হিসেবে তাঁর দুই মেয়াদ মিলিয়ে এই প্রথমবারের মতো ঘরের মাঠে গোল শূন্য ড্র করল স্বাগতিকেরা। অবশ্য এ জন্য নিজ ফরোয়ার্ডদের পাশাপাশি বেটিস গোলরক্ষক হোয়েল রবলেসকেও দুষতে পারেন রিয়াল সমর্থকেরা। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস ও সার্জিও রামোসের নেওয়া দুটি শট দুর্দান্তভাবে সেভ করেন রবলেস। প্রথমার্ধে হ্যাজার্ড গোল পেলেও তা অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন বেলজিয়ান তারকা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
১২ বার পঠিত হয়েছে