ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

বোয়ালমারীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

প্রতিনিধির নাম :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বন্ডপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা তিন বখাটের নামে মেয়ের শ্লীলতাহানির অভিযোগ এনে স্কুলের প্রধানশিক্ষক বরাবর রবিবার একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনা ঘটার পর থেকে ছাত্রীটির স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ওই ছাত্রীর বাড়ি শেখর ইউনিয়নের বাজিদাদপুর।

জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে স্কুলে কোচিং শেষ করে বাড়িতে ফেরার পথে বাজিদাদপুর গ্রামের ওমল বালার ছেলে লিংকন বালা (১৬), শ্রীনাথ বালার ছেলে রিপন বালা (২২) ও ওমর বালার ছেলে তন্ময় বালা (২০) ছাত্রী বাড়ির নিকট পৌঁছালে রাস্তার উপরে ওই তিন বখাটে তার হাত ধরে টানা-হেঁচড়া করে। এ সময় ছাত্রীর চিৎকারে লোকজন ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়।

এ ঘটনায় ছাত্রীর বাবা পিরু মন্ডল রবিবার তার মেয়ের শ্লীলতাহানির অভিযোগ এনে ওই তিন বখাটের নামে প্রধান শিক্ষকের নিকট লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে ছাত্রীর আপন চাচাতো ভাই অপু মন্ডল বলেন, ঘটনার পর থেকে আমার বোন খুব কান্নাকাটি করছে এবং সে স্কুলে যাচ্ছে না।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের সভাপতিকে বিষয়টি জানানো হয়েছে। দেখি কথা বলে তিনি কি বলেন।

বিদ্যালয় সভাপতি ও রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজার মোল্যা বলেন, শ্লীলতাহানির ঘটনার কথা আমি শুনেছি। বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সভাপতি কেউ ছাত্রীর শ্লীলতাহানির ঘটনার কথা আমাকে জানায় নি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
১৮ বার পঠিত হয়েছে