ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

১০০ জিবিপিএস মাইলফলক অতিক্রম করল পিয়ারএক্স নেটওয়ার্ক

প্রতিনিধির নাম :

দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারে প্রতি সেকেন্ড ১০০ জিবি (গিগাবিট পার সেকেন্ড) ডাটা ব্যবহারের মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পিয়ারএক্স নেটওয়ার্ক লিমিটেড। দেশে ব্যবহৃত প্রায় ১ হাজার জিবিপিএস ইন্টারনেটের মধ্যে চতুর্থ আইআইজি হিসেবে এ রেকর্ড গড়ে।সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন হলে এ উপলক্ষে উৎসব উদযাপন করে প্রতিষ্ঠানটি।

এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করে প্রতিষ্ঠানটির অপর সহযোগী প্রতিষ্ঠান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) আইসিসি কমিউনিকেশন লিমিটেড। এতে বিভিন্ন আইআইজি, আইএসপি, এনটিটিএন অপারেটরসহ ব্রডব্যান্ড ইন্টারনেট খাতের বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুসমন্বিত ব্যবহারের ওপর ডিজিটাল বাংলাদেশের সমৃদ্ধি নির্ভর করছে উল্লেখ করে পিয়ারএক্স নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সিদ্দিক বলেন,‘ ইন্টারনেট হচ্ছে যোগাযোগ, কর্মসংস্থান ও বিনোদনের প্রধান হাতিয়ার। ইন্টারনেট ভিত্তিক নানা সেবা জীবনকে সহজ ও গতিশীল করছে।’

তিনি বলেন, সরকার ব্যান্ডউইথের দাম কমিয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগে ব্রডব্যান্ড ইন্টারনেট এখন ইউনিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। তবে পরিবহন ব্যয়ের প্রভাবে এখনো দেশজুড়ে ইন্টারনেট মূল্যের ন্যায্যতা নিশ্চিত করা যায়নি। অ্যাক্টিভ শেয়ারিং বিষয়টি উপেক্ষিত রয়েছে। সব ভেন্ডরকে এক প্লাটফর্মে আনার মতো কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি।

পিয়ারএক্স নেটওয়ার্ক লিমিটেড এর অর্জন ডিজিটাল বাংলাদেশের অর্জন উল্লেখ করে সাইফুল ইসলাম আরও বলেন, ‘আমরা ১০০ জিবিপিএস মাইলফলক স্পর্শ করেছি। দেশে ইন্টারনেট ব্যবহারকারী এবং ব্যান্ডইউথের চাহিদা যে বাড়ছে আমাদের এ সাফল্যই সেটি প্রমাণ করছে। এ সময় এই অর্জনের অন্যতম অংশীদার ব্যবসায় সহযোগী এবং গ্রাহক এবং বিটিআরসিকে ধন্যবাদ দেন তিনি।

অনুষ্ঠানে এছাড়াও পিয়ারএক্স মহাব্যবস্থাপক আতিকুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে ট্রাভোজেটের সৌজন্যে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ৬ জন ভাগ্যবান বিজয়ীকে এয়ার টিকিট দেওয়া হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:১০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
১৭ বার পঠিত হয়েছে