ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

কাউন্সিলর মিজানের বিরুদ্ধে ৩০ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা

প্রতিনিধির নাম :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে পাগলা মিজানের ৩০ কোটি টাকার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের উপপরিচালক মো: গুলশান আনোয়ার প্রধান বাদি হয়ে দুদকে এ মামলা দায়ের করেছেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ করা হয়েছে।

মামলার এজহারে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২নং ওয়াড কাউন্সিলর হাবিবুর রহমান (পাগলা মিজান) অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহারর্পূবক বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে স্থাবর ও অস্থাবর সর্বমোট ৩০ কোটি ১৬ লাভ ৮৭ হাজার ৩ শত একত্রিশ টাকার অবৈধ সম্পদ তার জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণভাবে অর্জন করেন। অর্জিত এসম্পদ তিনি নিজ ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এসব সম্পদের ব্যাপারে এজহারে বলা হয়েছে, হাবিবুর রহমান মিজান অবৈধভাবে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন বসিলার ৩০ কাঠা জমি দখল করে মার্কেট গড়েছেন। ওই মার্কেটের আশপাশে ৪৮২ কাঠা জমি দখল ২০টি টিনের দোকান করে ভাড়া তুলছেন। এছাড়া মিজান লালমাটিয়া বি ব্লকে সরকারি জমি অবৈধভাবে দখল করে ‘স্বপ্নপুরী হাউজিং’ গড়ে তোলেন। একই হাউজিং এলাকায় আরেক জায়গায় ১০ কাঠা জমিতে ‘পপুলার অর্কিড’ নামে ছয় তলা ভবন, পাশে আরেকটি ১০ কাঠা জমিতে ‘ইমপেরিয়াল গার্ডেন’ নামে ছয় তলা ভবন, আরেকটি ১০ কাঠা জমিতে দুই ইউনিট বিশিষ্ট ছয় তলা ভবন নির্মাণ করেছেন।

অন্যদিকে ‘স্বপ্নপুরী হাউজিং কমপ্লেক্সে’ এর দুই হাজার গজ দূরত্বে ‘আড়ং মার্ট’ নামে ১৫ কাঠার জমিতে নির্মাণাধীন সাততলা ভবনের মালিক মিজান বলে এহাজারে বলা হয়। এসব ভবনে নির্মাণে তিনি ১৯ কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
১৭ বার পঠিত হয়েছে