ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

নছিমনে তল্লাশিকালে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, আটক ৪

প্রতিনিধির নাম :

রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর তালতালা এলাকা থেকে ৬০৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী চক্রের ৪ জনকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

শুক্রবার সকালে চরলক্ষ্মীপুর তালতলা এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে একটি নছিমন গাড়ি তল্লাশি করে ৬০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১২টি সিম কার্ডসহ ৮টি মোবাইল ফোন, নগদ দেড় হাজার টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নছিমন গাড়িটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী গ্রামের মো. সাজ্জেদের ছেলে মো. মুজাহিদ (৩২) ও একই এলাকার মো. জাহাঙ্গীর আহম্মেদের ছেলে মো. শরিফ আহম্মেদ ফারুক (৩২), রাজবাড়ীর শ্রীপুর এলাকার মো. কাদের শেখের ছেলে মো. সোহাগ শেখ (২২), কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বিত্তিপাড়া গ্রামের মৃত পেষন মন্ডলের ছেলে মো. মিন্টু মন্ডল (২৫)।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ফরিদপুর র‌্যাব আটককৃতদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করেনি। করলে তাদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
১২ বার পঠিত হয়েছে