1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠেন রোহিত, ‘রহস্য’ কী?

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

রাজকোটে বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে একাই হারিয়ে দেন রোহিত শর্মা। ৪৩ বল খেলে ৮৫ রানের ঝড়ো ইনিংস। ফলাফল টাইগারদের আট উইকেটের বিশাল পরাজয়। কিন্তু মোস্তাফিজদের পেলে রোহিতের জ্বলে ওঠা কিন্তু এই প্রথম নয়। ভারতীয় দলের এই হিটম্যান টাইগারদের পেলে যেন হয়ে ওঠেন আরও ভয়ংকর!

এটা মুখের কোনো কথা নয়। পরিসংখ্যানই তা বলছে। বাংলাদেশের বিপক্ষে এই পর্যন্ত রোহিত ১৩টি ওয়ানডে খেলেছেন। এই ম্যাচগুলোতে তিনি ৬০ গড়ে ৬৬০ রান করেন। সেঞ্চুরি দুটি ও তিনটি হাফসেঞ্চুরি। ক্রিকেট খেলুড়ে ১৩টি দেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ গড় (৬০) বাংলাদেশের বিপক্ষেই। সবচেয়ে বেশি করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ ম্যাচে ৬১.৭৩ গড়ে ২০৩৭ রান। আর টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে পেলে ছেড়ে কথা বলেন না। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৪৫ গড়ে করেন ৪৫০ রান। যা টি-টোয়েন্টিতে অন্য দেশগুলোর সঙ্গে তুলনায় তৃতীয় সর্বোচ্চ গড়! ১০ ম্যাচের পাঁচটিতেই করেন হাফসেঞ্চুরি।

লাল সবুজের পতাকাধারীদের পেলে কেনইবা এমন ভয়ংকর হয়ে ওঠেন। এমন জ্বলে ওঠার রহস্য কী? এমন প্রশ্নের মুখোমুখি হয়ে রোহিত রহস্য যেন আরও লুকিয়ে রাখেন। মুচকি হাসি দিয়ে বলেন, ‘বাংলাদেশ যদি আমাকে হুমকি মনে করে তাহলে আমি রহস্যের কথা প্রকাশ করব না।’

আগামীকাল রোববার নাগপুরে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশ-ভারত ট্রফির লড়াইয়ে নামবে। তিন ম্যাচের সিরিজে দুই দলই একটি করে জয় পাওয়ায় এই ম্যাচটি রুপ নেয় অলিখিত ফাইনালে। এই ম্যাচের আগে কথা বলতে এসে রোহিত রহস্যের কথা প্রকাশ না করলেও ব্যাখ্যা করলেন, কেন এমন ভালো খেলেন।

বিরাট কোহলি বিশ্রামে থাকায় ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া রোহিত বলেন, ‘আসলে আমার কোনো প্রিয় প্রতিপক্ষ নাই। সবার বিপক্ষেই খেলতে ভালোবাসি। সবার বিপক্ষেই রান করার চেষ্টা করি। নির্দিষ্ট কোনো দেশ নেই যাদের বিপক্ষে খেলতে ভালো লাগে। যখন যার বিপক্ষে নামি তখন রান করার চেষ্টা করি।’

রোহিত এখন রয়েছেন ফর্মের তুঙ্গে। সম্প্রতি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন দুর্দান্ত। বাংলাদেশের বিপক্ষেও চলমান সিরিজে তার বিধ্বসী ইনিংসেই বাজেভাবে হারেন টাইগাররা। কাল তাকে থামাতে পারলেই রিয়াদ-মুশফিকদের অর্ধেক কাজ হয়ে যাবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews