ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় দুইজন খুন, গ্রেফতার ২

প্রতিনিধির নাম :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগরে পৃথক ঘটনায় ২ জন খুন হয়েছেন। জেলার বাঞ্ছারামপুরের ব্যবসায়ী বাচ্চু মিয়াকে (৩২) খুনের ঘটনায় তার স্ত্রী রীনা আক্তার (২৬) ও ‘প্রেমিক’ রফিক মিয়াকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার সকালে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের চক থেকে হাত পা বাধা অবস্থায় বাচ্চু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। বাচ্চু মিয়া তেজখালি ইউনিয়নের বিষ্ণুরামপুর (বাড়াইলচর) গ্রামের হারিছ মিয়ার ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, খাল্লা চকের ভিতরে থেকে বাচ্চু মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে, নবীনগরের দক্ষিণ লক্ষীপুর গ্রামের এক পতিত ফসলি জমি থেকে রবিবার সকালে মো. নাছির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। তিনি চার সন্তানের জনক।

স্থানীয়রা জানান, গ্রাম আধিপত্য বিস্তারের জের ধরেই এই হত্যাকাণ্ড হতে পারে। রবিবার ভোর রাতে থেকেই দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের ফসলি জমিতে লাশটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায় জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
২০ বার পঠিত হয়েছে