ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

অঘোষিত ফাইনালে টাইগারদের সম্ভাব্য একাদশ

প্রতিনিধির নাম :

তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে সমতায় ফেরে স্বাগতিকরা। তাই আজ রবিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিরিজ নির্ধারণী ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ উভয় দলের জন্যই। অঘোষিত ফাইনালে রূপ নেয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।

এর আগে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো আভাস দেন, আগের দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই ফাইনালি লড়াইয়ে নামবেন টাইগাররা। তবে সেটা সম্ভবত হচ্ছে না। অন্তত ২টি পরিবর্তন আনতেই হতে পারে একাদশে। দুটিতেই রয়েছে ইনজুরির থাবা।
ওয়ার্মআপের সময় কুঁচকিতে চোট পাওয়ায় ব্যাটিং-বোলিং কিছুই করতে পারেননি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। ফলে তার জায়গায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে দলে আসতে পারেন মোহাম্মদ মিঠুন। এছাড়া স্পিনে শক্তি বাড়াতে শফিউল ইসলামের জায়গায় খেলতে পারেন তাইজুল ইসলাম।

এদিকে, মুস্তাফিজুর রহমানের গোড়ালির গাঁটে মৃদু চোট রয়েছে। সেটা বেড়ে না গেলে বাঁহাতি এই পেসারের একাদশে থাকা নিশ্চিত। তবে ম্যাচ শুরুর আগে বিকালে আবার উইকেট দেখে এবং চোট থাকা খেলোয়াড়দের অবস্থা বুঝে একাদশ চূড়ান্ত করবে বাংলাদেশ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ :
১. লিটন দাস।
২. নাইম শেখ।
৩. সৌম্য সরকার।
৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)।
৫. মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক)।
৬. আফিফ হোসেন ধ্রুব।
৭. মোহাম্মদ মিঠুন/মোসাদ্দেক হোসেন।
৮. আমিনুল ইসলাম বিপ্লব।
৯. আল-আমিন হোসেন
১০. তাইজুল ইসলাম/ শফিউল ইসলাম।
১১. মোস্তাফিজুর রহমান/আরাফাত সানি

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
২০ বার পঠিত হয়েছে