1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

সাব্বির-মুশফিককে পেছনে ফেললেন নাঈম শেখ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে হারলেও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন নাঈম শেখ। গতকাল রবিবার ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পথে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা সাব্বির-মুশফিকদের পেছনের ফেললেন এই তরুণ ওপেনার।

এদিন, ভারতের ছুড়ে দেওয়া ১৭৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান লিটন-সৌম্য। এরপর দলের দলের হাল ধরেন নাঈম শেখ। মোহাম্মদ মিথুনকে সঙ্গে নিয়ে গড়েন ৯৮ রানের এক দুর্দান্ত জুটি। মিথুন ধীরে ব্যাট করলেও দেড়শ’ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন এই তরুণ। তাদের জুটিতেই জয়ের সহজ সমীকরণ তৈরি হয়। ২৯ বলে ২৭ করা মিথুনের আউটের মধ্যে দিয়েই এই জুটির সমাপ্তি ঘটে। কিছুক্ষণ পরেই ফেরেন নাঈমও। আউট হওয়ার আগে ৪৮ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
এর আগে, টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল সাব্বির রহমানের। ২০১৮ সালে কলোম্বোতে ৭৭ রান করেছিলেন তিনি। আর দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড হচ্ছে মুশফিকের। তবে গতকালের ৮১ রানের মধ্যে দিয়ে সাব্বির ও মুশফিককে পেছনে ফেলে দিলেন তরুণ ওপেনার নাঈম শেখ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews