ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

ওমান মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ

প্রতিনিধির নাম :

আগামীকাল বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি উপলক্ষে ভালো প্রস্তুতির জন্য ৪ নভেম্বর থেকে ওমানের রাজধানী মাসকাটে অনুশীলন করছেন জামাল ভূঁইয়ারা। মধ্যপ্রাচ্যের দেশটির প্রিমিয়ার লিগের ৭ নম্বর দল মাসকাট ক্লাবের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলে জয়ও পেয়েছে বাংলাদেশ। এবার আসল পরীক্ষার জন্যও প্রস্তুত জেমি ডের শিষ্যরা। বাছাইপর্বের তিনটি ম্যাচেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। বিশেষ করে ঢাকায় কাতারের সঙ্গে এবং কলকাতায় ভারতের বিপক্ষে বাংলাদেশ উপহার দিয়েছে মন ভরানো ফুটবল। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেও শেষ মুহূর্তের গোল হজমে জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ১-১ গোলের ড্র নিয়েই থাকতে হয়েছে সন্তুষ্ট। সেই আত্মবিশ্বাসই ওমানের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় পুঁজি। তাই গ্রুপের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগেও বাংলাদেশ কোচ জেমি ডের কণ্ঠে সাহস। র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলার জন্য দল প্রস্তুত আছে বলে জানিয়েছেন এই ব্রিটিশ কোচ, ‘ওমানের বিপক্ষে মাঠে নামার জন্য আমার দল প্রস্তুত আছে। খুব ভালো অনুশীলন হয়েছে। তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু নিয়েই বাংলাদেশে ফেরা সম্ভব।’

ভালো কিছু বলতে ড্রয়ের দিকেই ইঙ্গিত দিয়েছেন জেমি। ৮৪ র‌্যাঙ্কিংয়ে থাকা দলের বিপক্ষে তাদের মাটিতে ড্র করতে পারলে অনেক ভালো ফলাফল এ নিয়ে দ্বিমত পোষণ করার কেউ আছে বলে মনে হয় না। তাই জেমির প্রত্যাশা ড্র, ‘কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে যাচ্ছি। তাদের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই খুশি। যদিও কাজটা খুব কঠিন হবে আমাদের জন্য।’বাছাইপর্বে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ভারতের সঙ্গে এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে বাংলাদেশ। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কাতার। ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওমান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
২১ বার পঠিত হয়েছে