ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

ভারোত্তোলক বৃদ্ধার পিটুনি খেয়ে হাসপাতালে চোর

প্রতিনিধির নাম :

বাড়িতে ৮২ বছরের বৃদ্ধা একা থাকে ভেবে চুরি করতে ঢুকেছিল এক চোর। কিন্তু কিছু চুরি তো দূরে থাক, উল্টো বৃদ্ধার হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। কারণ ওই বৃদ্ধা সহজ কেউ ছিলেন না। তিনি ছিলেন পুরস্কারপ্রাপ্ত একজন ভারোত্তোলক, যিনি এখনও ২২৫ পাউন্ড ওজন তুলতে পারেন।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউয়র্কের রচেস্টারে।

জানা গেছে, উইলি মার্ফি নামের ওই বৃদ্ধা সেদিন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় দরজায় টোকা দিয়ে এক ব্যক্তি জানান, তিনি খুব অসুস্থ বোধ করছেন, এখনই যেন তার জন্য একটা অ্যাম্বুলেন্স ডাকেন উইলি। কিন্তু ওই ব্যক্তির কথায় সন্দেহ হওয়ায় দরজা খুলতে অস্বীকৃতি জানান তিনি।

কিছুক্ষণ পরে উইলি অন্ধকারে তার ঘরের মধ্যে কাউকে হাঁটতে দেখেন। ঘরে চোরের অস্তিত্ব বুঝতে পেরে তিনি হাতের কাছে কিছু খুঁজতে থাকেন।

এরপর তিনি চোরকে টেবিল দিয়ে আঘাত করেন। চোখে-মুখে শ্যাম্পু ছুড়ে দেন আর ঝাড়ু দিয়ে পেটাতে থাকেন।

বৃদ্ধা চোরকে এতটাই মার দেন যে চোর মাটিতে পড়ে যায়। উইলি তখন বুঝতে পারেন ওই ব্যক্তিই কিছুক্ষণ আগে সাহায্যের জন্য দরজায় টোকা দিয়েছিল।

চোরকে মারধরের পর উইলি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে চোরের জন্য ‘কাঙ্খিত’ সেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে।

উইলি পরে সংবাদমাধ্যমকে জানান, অন্ধকার ঘরে তিনি একা ছিলেন। তার বয়স হয়েছে। কিন্তু এখনও তিনি যথেষ্ট শক্তি রাখেন। চোর ভুল বাড়ি বেছে নিয়েছে চুরির জন্য।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
১৮ বার পঠিত হয়েছে