ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

পরিবেশবান্ধব গ্রিন ট্রান্সফরমারের ওপর সেমিনার

প্রতিনিধির নাম :

এডেক্স গ্রুপ অব কোম্পানিজ গতকাল বুধবার পরিবেশবান্ধব বিদ্যুৎ সাশ্রয়ী গ্রিন ট্রান্সফরমার ও ওয়াটারপ্রুফ বাসবার ট্রাংকিং সিস্টেমের ওপর একটি টেকনিক্যাল সেমিনারের আয়োজন করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিডগ্লোব চাইনিজ রেস্টুরেন্টে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তব্য রাখেন এডেক্স ইঞ্জিনিয়ারিং-এর প্রধান প্রকৌশলী মোসাহেদ আলী খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (বিপণন) নুরুন নবী সুজন, এডেক্স গ্রুপের উপমহাব্যবস্থাপক (ডিজিএম বিপণন) শেখ ইসতিয়াক আহমদ, এডেক্স করপোরেশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম, বিক্রয়) কামরুজ্জামান মিলন।

সেমিনারে এডেক্স ইঞ্জিনিয়ারিং লি. এর প্রধান প্রকৌশলী মোসাহেদ আলী খান বাসবার ট্রাঙ্কিং সিস্টেম ও গ্রিন ট্রান্সফরমার সম্পর্কে বলেন, গ্রিন ট্রান্সফরমারের প্রয়োগ হলে কমপক্ষে ২০০ মেগাওয়াট পাওয়ার সাশ্রয় করা যেতে পারে। এই সাশ্রয়ী বিদ্যুৎ দেশ ও সরকারের জন্য সুফল বয়ে আনবে এবং এই ডাস্ট এন্ড ওয়াটার প্রুফ বাসবার ট্রাঙ্কিং সিস্টেম দেশের শিল্প কারখানা ও সুউচ্চ ভবনে নিরাপদ ও নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিকল্প নেই।

তিনি বলেন, এডেক্সই প্রথম বাংলাদেশী কোম্পানী যারা এই গ্রিন ট্রান্সফরমার ও বাসবার ট্রাঙ্কিং গবেষণার মাধ্যমে সাফল্যের সাথে উদ্ভাবন করেন।

এডেক্স এই গ্রিন ট্রান্সফরমার ইউরোপের বাজারে (জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড ও ফ্রান্স) রপ্তানি করে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া ও গোপালগঞ্জে তাদের ব্যবসা বিস্তার ও কার্যক্রম চলছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা (বিপণন) নুরুন নবী সুজন গ্রিন ট্রান্সফরমারের ব্যবহারের গুরুত্ব আরোপ করে বলেন, ‘গ্রিন ট্রান্সফরমারের লস অনেক কম ও এটি পরিবেশ বান্ধব। ইউরোপে গ্রীন ট্রান্সফরমার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। এ কারণে গ্রীন ট্রান্সফরমার রপ্তানীর ক্ষেত্রে বাংলাদেশ তথা এশিয়ার কোম্পানি সমূহের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।’

১৯৮২ সাল থেকে শুরু করে দীর্ঘ ৩৭ বছর ধরে এডেক্স উন্নত পণ্য ও সন্তোষজনক সেবা প্রদান করে আসছে। এডেক্স গুনগত মান সম্পন্ন গ্রীন ট্রান্সফরমার, কমপ্লিট সাবস্টেশন, নিরাপদ ব্র্যান্ডের সার্কিট ব্রেকার, এডিকন কন্ট্রোল, বিটিএ বাসবার ট্রাঙ্কিং সিস্টেম, বিএমএস, ওজরাম-জার্মানি ব্র্যান্ডের লাইটিং পণ্য উৎপাদন ও বিক্রয় করছে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার প্রয়োজনীয় পণ্যসমূহ উৎপাদনে এডেক্স গ্রুপ স্বয়ংসম্পূর্ন । নিরাপদ ও উন্নত প্রযুক্তির ইলেক্ট্রিক্যাল পণ্যের উৎপাদন ও বিপণনে এডেক্স গ্রুপ স্বনামধন্য। এ সময় আরও উপস্থিত ছিলেন এডেক্স কর্পোরেশন লি. এর কর্মকর্তারা, এডেক্স গ্রুপের কর্পোরেট মার্কেটিং বিভাগের সকল কর্মকর্তারা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
১২ বার পঠিত হয়েছে