ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

রাবির ছাত্রীহলের সামনে থেকে ৩ ছিনতাইকারী আটক

প্রতিনিধির নাম :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের কাছ থেকে ব্যাগ ছিনতাইকালে তিন কিশোরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়ায় ছাত্রীদের হলের সামনে ছিনতাই করে পালানোর সময় তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

আটককৃত তিন কিশোর হলো- মাহি, ইমরান ও রাকিব। পালিয়ে যাওয়া ছিনতাইকারীরা হলেন মুন্না ও রুবেল।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পাশ দিয়ে ছাত্রীহলের দিকে হেঁটে যাচ্ছিলেন। এসময় দ্রুত গতিতে আসা একটি অটোরিকশা থেকে এক শিক্ষার্থীর ব্যাগ ছিনতাই করে পালাবার চেষ্টা করলে শিক্ষার্থীরা তিনজনকে হাতেনাতে ধরে মারধর করেন। এসময় ঘটনাস্থল থেকে দুইজন পালিয়ে যায়। পরে ওই রিকশাটি ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আজকের ঘটনায় শিক্ষার্থীরা ছিনতাইকারীদের ধরে পুলিশে দেয়। পুলিশ তাদের আইনানুযায়ী ব্যবস্থা নিবে। প্রক্টর হিসেবে আমার পক্ষে একা ছিনতাই প্রতিরোধ করা সম্ভব না। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব ঘটনা প্রতিহত করতে হবে।

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ছিনতাইকারীরা মাত্র ৭/৮ বছরের বাচ্চা। তাদের কথা সত্য না মিথ্যা তা আমরা যাচাই করছি। এ মুহূর্তে আমি ব্যস্ত থাকায় তাদের নাম ছাড়া আর কোনো পরিচয় দিতে পারছি না।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
১৭ বার পঠিত হয়েছে