ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

ছাতকে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

প্রতিনিধির নাম :

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে সাংসদ মুহিবুর রহমান মানিক ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরী এবং তার সহোদর শামীম আহমদ চৌধুরী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আল আমিন, এমরান, শাহিন তালুকদার, আজির উদ্দিনসহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কৈতক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় দু’ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি গাড়ি ভাংচুরেরও খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। জানা গেছে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপের পূর্ব নির্ধারিত সভা ছিলো জাউয়া বাজারে। এ সভাকে কেন্দ্র করে তারা মিছিল বের করলে প্রতিপক্ষ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি গ্রুপের লোকজন ওই মিছিলে হামলা করে। এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
২২ বার পঠিত হয়েছে