ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

সিংড়া পৌরসভায় জার্মানির পরিবেশবান্ধব ই-রিক্সার যাত্রা শুরু

প্রতিনিধির নাম :

শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের সিংড়া পৌরসভায় ১০টি পরিবেশবান্ধব ই-রিক্সা পরিবহন ও দুইটি এ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পৌরসভা প্রাঙ্গণে এই ব্যতিক্রমধর্মী পরিবহনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, টুমি জিআইজেড এর কনসালটেন্ট মাইকেল ফিংক, টেকনিক্যাল এডভাইজার সাবাহ শামসী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সিংড়া সার্কেল জামিল আক্তার প্রমূখ।

সিংড়া পৌরসভা সূত্রে জানা যায়, শুক্রবার সিংড়া পৌর শহরে চালু করা হয়েছে ব্যতিক্রমধর্ম “চলো” পরিবহন। পৌরসভা পাবলিক ট্রান্সপোর্ট ও এ্যাম্বুলেন্স সার্ভিস টুমি বা গ্লোবার আরবান মোবিলিটি চ্যালেঞ্জ ২০১৮ তে মোট ১৩০টি শহর তাদের প্রস্তাবনা দাখিল করে।

যার মধ্যে বাংলাদেশে একমাত্র সিংড়া পৌরসভা এই প্রকল্পটি অনুমোদন লাভ করে ৩য় স্থানে বিজয়ী হয়। সিংড়া শহরকে দূষণমুক্ত ও পৌরবাসীর জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিতে দুইটি এ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি ১০টি পরিবেশবান্ধব ই-রিক্সা “চলো পরিবহন প্রদান করেছে জার্মানির জিআইজেড প্রকল্প।

চলো পরিবহনের দুটিতে ৮জন যাত্রী, ৪টিতে ৪ জন যাত্রী ও ৪টিতে ৩ জন যাত্রী যাতায়াত করতে পারবে। এছাড়া এ্যাম্বুলেন্স দুটিতে রোগী সহ ৩ জন যাত্রী যাতায়াত সুবিধা পাবে। আর পৌরসভার হট লাইনে ফোন করলেই দিন-রাত ২৪ ঘণ্টা বিভিন্ন নাগরিক সেবা প্রদান করবে এই চলো পরিবহন

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
১৬ বার পঠিত হয়েছে