ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

রায়পুরে যুবলীগ নেতা খুনিদের ফাঁসির দাবি

প্রতিনিধির নাম :

লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনু মিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার হায়দরগঞ্জ বাজারে এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। এসময় মামলার প্রধান আসামি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মঞ্জুর হোসেন সুমনসহ অন্যদের ফাঁসির দাবি জানানো হয়েছে। নিহত মনু চরআবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর উল্যা দুলাল হাওলাদার, চর আবাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন গাজী ও মনু হত্যা মামলার বাদী মো. নাজিম উদ্দিন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, যুবলীগ নেতা সুমনসহ তার লোকজন ইউপি যুবলীগের ত্যাগী নেতা মনু মিয়াকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন তাদের অবশ্যই আইনেও আওতায় এনে ফাঁসি দিতে হবে। এই হায়দরগঞ্জে অতীতেও অনেক বড় ঘটনা ঘটেছে, কিন্তু একটি ঘটনারও সঠিক বিচার হয়নি। এ সময় তারা হুমকি দিয়ে বলেন, প্রয়োজনে মনু হত্যাকারীদের ফাঁসির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা আরও বলেন, আসামিরা জামিনে এসে মামলা তুলে নিতে বাড়িঘর ভাঙচুরসহ বাদী নাজিমকে হত্যার হুমকি দিচ্ছে।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ১৩ মার্চ সকালে হায়দরগঞ্জ বাজারে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে মনু মিয়াকে (৩৮) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরদিন মনুর ভাগিনা নাজিম উদ্দিন বাদী হয়ে যুবলীগ নেতা সুমনকে প্রধান আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেন।পরে ১৫ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনু মারা যান। হত্যা মামলায় যুবলীগ নেতা সুমনসহ ১১ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে। বর্তমানে আসামিরা জামিনে রয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
৮ বার পঠিত হয়েছে