ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পর্যটকবাহী বাসে হামলা

প্রতিনিধির নাম :

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহকাটা রোহিঙ্গা শিবির এলাকায় একটি পর্যটকবাহী বাসে (কক্স-জ-১১-০২১৮) ইট-পাটকেল হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আরও চারজন পর্যটক আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঘটে এ ঘটনা।
জানা গেছে, মুখোশধারী একদল ডাকাত পর্যটকবাহী গাড়িটির গতিরোধ করার চেষ্টা করেছিল। এ সময় চালক দ্রুতগতিতে বাসটি চালিয়ে দিলে মুখোশধারীরা ঢিল নিক্ষেপ করে। তখন গাড়িতে থাকা ছেলে-মেয়েসহ ৪ জন পর্যটক আহত হন।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। আহতরা উখিয়ার এক প্রাইভেট ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ নিয়ে উখিয়া থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
১৮ বার পঠিত হয়েছে