ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

টেকনাফে ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

প্রতিনিধির নাম :

কক্সবাজারের টেকনাফে র‍্যাব-৭ এর বিশেষ অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবা, ছয়টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার হ্নীলা রঙ্গিখালী এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে নুর হাফেজ, একই এলাকার দলিলুর রহমানের ছেলে ছৈয়দ আলম প্রকাশ কালু, ছৈয়দ হোসেনের ছেলে ছৈয়দ নুর, সব্বির আহমদের ছেলে মোহাম্মদ সোহেল। তারা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি।

র‍্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার এএসপি মাশেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রমের ওপর নজর রাখা হচ্ছিল। শুক্রবার ভোররাতে তাদের ওই এলাকা থেকে এসব অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযানে সরাসরি অংশ নেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। তিনি জানান, ‘গ্রেফতার চার জনের মধ্যে নুর হাফেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবার গডফাদার ও মাদক কারবারি। নুর হাফেজ রোহিঙ্গা নাগরিক আবদুল হাকিম ডাকাতের সেকেন্ড ইন কমান্ড। আবদুল হাকিম ডাকাত নুর হাফেজের মাধ্যমে বাংলাদেশে ইয়াবা ব্যবসা করে আসছে। নুর হাফেজ দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। জব্দ করা ইয়াবাগুলো মিয়ানমার থেকে আজ ভোররাতে নিয়ে আসা হয়েছে। এগুলো রিসিভ করে নিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়েছে। তাদের কাছে দুইটি বিদেশি পিস্তলসহ ছয়টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি পাওয়া গেছে।’

এটি র‌্যাব-৭ এর চলতি বছরের সবচেয়ে বড় অভিযান বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
১৭ বার পঠিত হয়েছে