ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

‘লাশ ছুঁয়ে দাবি আদায়ের শপথ নিলেন শ্রমিকরা’

প্রতিনিধির নাম :

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনায় চতুর্থ দিনের মতো অনশন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে কাঁথা-বালিশ, বিছানা-কম্বল নিয়ে অবস্থান করছেন শ্রমিকরা।

এদিকে অনশনে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যাওয়া প্লাটিনাম জুবলি জুটমিলের শ্রমিক আব্দুস সাত্তারের নামাজে জানাযা শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনশনস্থলে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শোকার্ত শ্রমিকরা অংশ নেয়। সকালে লাশ অনশনস্থল আনা হলে সেখানে সাধারণ শ্রমিকদের মধ্যে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। সহকর্মীদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। এসময় মারা যাওয়া শ্রমিকের লাশের সামনে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা।
ক্রিসেন্ট জুট মিলের সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, আমরা লাশের ছুয়ে শপথ করেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। সরকারকে ঘোষণা করতে হবে মজুরি কমিশন বাস্তবায়ন করেছি। আমরা বিগত সাড়ে চার বছরে অনেক আশ্বাস শুনেছি। এখন মজুরি কমিশন বাস্তবায়নের ঘোষণা চাই।

জানা যায়, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, পাটক্রয়ে অর্থ বরাদ্দসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। অনশনে রাষ্ট্রায়াত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম জুট মিলের কয়েক হাজার শ্রমিক রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
২৩ বার পঠিত হয়েছে