ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

সিংড়ায় ছাত্রদল নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম :

নাটোরের সিংড়া উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সিংড়া পৌর শহরের পাটকোল এলাকার আবু তালেবের পুত্র।

পুলিশ জানায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে ২০ দলের নেতৃত্বে সরকার বিরোধী হরতাল চলাকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনে হামলা, ভাংচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে সিংড়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বাদী হয়ে সিংড়া থানায় দুটি পৃথক মামলা রুজু করেন। ওই দুই মামলায় বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। মামলা দুটিতে মমিনকে আসামি করা হয়। মমিন এর আগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
৬ বার পঠিত হয়েছে