ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

চট্টগ্রাম- ৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রতিনিধির নাম :

চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেলে ৫টা পর্যন্ত।

নির্বাচনে আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমেদ, বিএনপির আবু সুফিয়ান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটগ্রহণ চলাকালে উল্লেখ্যযোগ্য গোলযোগ না হলেও চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ১৭০ কেন্দ্রের মধ্যে ১২০ কেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বিষয়টি সকাল সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রের সাথেও কথা হচ্ছে।

তবে আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো গোলযোগ হয়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।

এর আগে নগরের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই প্রার্থীর সাক্ষাত হয়। তারা হাসিমুখে কোলাকুলি করে।

গত ৭ নভেম্বর জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।

চট্টগ্রাম-৮ আসনটি পুরো বোয়ালখালী উপজেলা এবং নগরীর চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদের আংশিক এলাকা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৮৫ জন। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশে পাশাপাশি র‌্যাব, বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সও কাজ করছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
৮ বার পঠিত হয়েছে