ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

চরভদ্রাসনে নানা আয়োজনে মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু

প্রতিনিধির নাম :

ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণ গণনা শুরু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ খোলা মঞ্চে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সকাল থেকে শুরু করে দিনব্যাপী র‌্যালি, শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি হাতে নেয় উপজেলা প্রশাসন। অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের অংশগ্রহণে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা। এ ছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুজন ক্যান্সার রোগীর চিকিৎসা বাবদ পঞ্চাশ হাজার টাকা করে এক লাখ টাকার চেক বিতরণ করা হয়।

একই দিন মুজিববর্ষ উপলক্ষে উপজেলার গাজিরটেক ইউনিয়নের দক্ষিণ চর সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একশজন যুব মহিলাকে সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও জেসমিন সুলতানা ও পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
২৫ বার পঠিত হয়েছে