ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

করোনা ভাইরাসে সর্তক বেনাপোল চেকপোস্ট

প্রতিনিধির নাম :

করোনা ভাইরাস দেখা দেওয়ায় দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক অবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। এর ধারাবাহিকতায় বেনাপোল চেকপোস্টে ভারত হয়ে যে সকল বিদেশি পর্যটক বাংলাদেশ প্রবেশ করছে তাদের চেকপোস্ট স্বাস্থ্য বিভাগ সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।

মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান, আন্তর্জাতিক এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার দেশি-বিদেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে। করোনা ভাইরাসের জীবাণু যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য গত ১৮ জানুয়ারি থেকে বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক শতাধিক পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা জানান, চীনে করোনা নামে একটি ভাইরাস দেখা দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক থাকতে চিঠি দিয়েছে। এ রোগে সাধারণত মাথা ব্যথা, ঠাণ্ডা কাশি অনুভবসহ নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এ রোগের তেমন কোনো ওষুধ নেই। নিবিড় পরিচর্যায় এ রোগ থেকে মুক্ত হওয়া যায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
১৯ বার পঠিত হয়েছে