ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

রাউজানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

প্রতিনিধির নাম :

চট্টগ্রামের রাউজান উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী চৌমুহনী বাজারের কালাপুল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে।তিনি হলেন-রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মো. আবুল মালেকের স্ত্রী জাহানারা বেগম(৫৫)। অপরজন ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবক।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরের বাস টার্মিনাল হতে ছেড়ে আসা কাপ্তাইগামী (চট্টগ্রাম-জ-৬০) বাসটি কালাপুল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের নিচে চাপা পড়া অবস্থায় দুই জনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকালে প্রায় দুই ঘণ্টা চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুইজন বাসের নিচে চাপা পড়ে মারা যায়।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে