ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

সীমান্তে বিজিবির সঙ্গে টহলে গ্রামবাসী

প্রতিনিধির নাম :

নওগাঁর ধামইরহাট সীমান্তে অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় বিজিবিকে সহায়তা করছে গ্রামের নানা বয়সী মানুষ।

বিজিবি জানায়, ধামইরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সীমান্তবর্তী গ্রামের সর্ব সাধারণকে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গণসচেতনতামূলক প্রচারণা চালায়। যে সব পয়েন্ট দিয়ে বিএসএফ অবৈধ অনুপ্রবেশ ঘটাতে পারে ওই সব এলাকার জনগণকে সচেতন করার মাধ্যমে অনুপ্রবেশ ঠেকাতে এক সাথে কাজ করছে বিজিবি ও গ্রামবাসী।

জানা যায়, গত সোমবার রাতে উপজেলার শীমুলতলী বিওপির (বর্ডার অবজারভেশন পোষ্ট) আয়োজনে রামচন্দ্রপুর গ্রামে এক গণসচেতনতামূলক আলোচনা করে ১৪ বিজিবি ব্যাটালিয়ন।

এ বিষয়ে শীমুলতলী বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো.ফিরোজ হোসেন বলেন, বিজিবির পক্ষ থেকে স্থানীয় গ্রাম পুলিশ ও গ্রামের জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে পুশইনসহ যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ বিষয়ে সীমান্তবর্তী গ্রামের জনগণকে সচেতন করার জন্য সচেতন করার কাজ চলছে। এ কাজের গ্রামের সব বয়সী মানুষ ব্যাপক সহযোগিতা করছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে