1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ নেত্রকোণায় ভারতীয় ২১ বস্তা জিরাসহ ১ ব্যক্তি আটক ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে : তথ্যমন্ত্রী ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলোর পথে যাত্রা: ছায়াবীথি জামে মসজিদে বয়স্ক শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত

প্রজাপতি বাঁচাতে গিয়েই কি প্রাণ দিলেন পরিবেশকর্মী?

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

মেক্সিকোতে অবৈধ কাঠুরেদের হাত থেকে প্রজাপতিদের অভয়ারণ্য বাঁচাতে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন পরিবেশকর্মী হোমেরা গোমেজ। গত দুই সপ্তাহ ধরে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল বুধবার তার মরদেহ উদ্ধারের পর মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন কাঠুরেরাই তাকে হত্যা করেছে। খবর আল জাজিরা’র

ম্যাক্সিকোর মিচোয়াকান রাজ্যের বনগুলো প্রজাপতিদের জন্য সবচেয়ে বড়ো অভয়ারণ্য হিসেবে পরিচিত। প্রতি বছর ২ হাজার মাইল পথ পাড়ি দিয়ে কানাডা থেকে লাখ লাখ প্রজাপতি মেক্সিকোতে আসে। তবে সেই বনকে উজাড় করতে সম্প্রতি তৎপর হয়ে উঠে অবৈধ কাঠুরেরা। তাদের এসব কর্মকাণ্ডে বাঁধা দেন গোমেজ। এর মধ্যেই গত ১৩ জানুয়ারি নিখোঁজ হন গোমেজ।

গতকাল বুধবার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিবেশকর্মীরা দাবি করেন, বন দস্যুদের বিরুদ্ধে লড়াইয়ের কারণেই প্রাণ দিতে হলো গোমেজকে।

ম্যাক্সিকোর পরিবেশকর্মী হোমেরো আরিদিস উদ্বেগ প্রকাশ করে বলেন, তাদের বিরুদ্ধে যারাই মুখ খুলছে তাদেরকেই তুলে নিয়ে খুন করছে। এভাবে চলতে থাকলে পরিবেশ রক্ষায় কেউ এগিয়ে আসবে না।

উল্লেখ্য, মিচোয়াকান রাজ্যে মাদক কারবারি এবং অবৈধ কাঠুরেরা বেশ সক্রিয়। পরিবেশ কর্মীদের অপহরণ ও হত্যা এখানে প্রায়ই ঘটে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews