ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে ছেলেসহ নারী মেম্বার আটক

প্রতিনিধির নাম :

কক্সবাজারের ঈদগাঁও বাজার থেকে আজমির নুর জয় নামের এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে দিবালোকে অপহরণের অভিযোগে ইউনিয়ন পরিষদের নারী সদস্য (মহিলা মেম্বার) ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। এ সময় ভিকটিম আজমির নুর জয়কেও উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় ঈদগাঁও বাজারস্থ মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিকের সামনে এ ঘটনাটি ঘটেছে।

অপহরণের শিকার জয় ঈদগাঁও ভোমরিয়া ঘোনা এলাকার হাজী নুরুল আমিনের ছেলে এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী।

আটককৃতরা হলেন- ঈদগাঁওর মাইজ পাড়া এলাকার শফিক আহমদের স্ত্রী মহিলা মেম্বার নুর জাহান প্রকাশ হৃীলা মেম্বার ও ছেলে ছায়েদুর রহমান (২০)।

পুলিশ সূত্রে জানিয়েছে, ভিকটিম আজমির নুর জয় তার বড় ভাইয়ের বউকে নিয়ে চিকিৎসার জন্য ঈদগাঁও মেডিকেল সেন্টারে যায়। পূর্ব শত্রুতার জেরে ধৃত মহিলা মেম্বার ও তার ছেলের নেতৃত্বে আরো ৬-৭ জন অজ্ঞাতনামা জয়কে জোরপূর্বক সিএনজিতে তুলে মাইজপাড়াস্থ মহিলা মেম্বারের বাড়িতে নিয়ে যায়। পরে জয়ের আত্মীয় স্বজন এবং বন্ধুদের মধ্যে সংবাদটি ছড়িয়ে পড়লে লোকজন ঐ মেম্বারের বাড়িতে যায়। এ সময় তাকে ছাড়িয়ে নিতে এক লাখ টাকা চাঁদা দাবী করা হয় বলে জানায় জয়ের চাচা যুবলীগ নেতা এনাম রনি। পরে খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নির্দেশে এসআই আবু বকর ছিদ্দিক, এএসআই নিজাম উদ্দিন পুলিশ দল নিয়ে ঘটনাস্থল থেকে জয়কে উদ্ধার করে। ভিকটিমের পরিবারের দাবী অনুযায়ী অপহরণে জড়িত সন্দেহে নুর জাহান প্রকাশ হৃীলা মেম্বার ও তার ছেলে ছায়েদুল ইসলামকে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে। তবে পূর্ব শত্রুতাটা কি নিয়ে তা খোলাসা করতে পারেনি পুলিশ।

জয়ের নিকটাত্মীয় উপজেলা যুবলীগ নেতা রাশেদ উদ্দিন রাশেল জানান, এই জগন্যতম ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। মামলা করলে সংশ্লিষ্ট ধারায় তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, নুর জাহান মেম্বার নির্বাচিত হওয়ার পর এলাকায় একটি টোকাই বাহিনী গড়ে তুলে। এই বাহিনীর মাধ্যমে ইয়াবা ব্যবসা, মারামারি, জমি দখলসহ হরেক রকমের অপরাধ করে আসছিল। তার গ্রামের বাড়ি টেকনাফের হৃীলা ইউনিয়নে হওয়ার সুবাদে তার স্বজনদের মাধ্যমে এলাকায় ইয়াবা এনে বিক্রি করে। তার অশালীন আচরণের কারণে কেউ বিষয়গুলোর প্রতিবাদ করে না। তার এসব অপকর্ম পরিষদ সংশ্লিষ্ট থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীকেও ভাবিয়ে তুলেছে বলে উল্লেখ করেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সচেতন মহল। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতি অনুরোধ করেন তারা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
২০ বার পঠিত হয়েছে