ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

কক্সবাজারে রাতে পাহাড় কর্তন, এক্সেভেটর- ডাম্পার জব্দ

প্রতিনিধির নাম :

রাতের আঁধারে লাইট লাগিয়ে এক্সেভেটরের সাহায্যে পাহাড়ের মাটি কাটাকালে অভিযানে তিনটি ডাম্পার ও একটি এক্সেভেটর জব্দ করেছে বনবিভাগের বিশেষ অভিযানিক দল ।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার সদরের ঈদগাঁওর ইসলামাবাদ ফকিরাবাজারস্থ বটগাছতলায় এ পাহাড় কাটার ঘটনা ঘটছিলো।

কক্সবাজার উত্তর বিভাগীয় বন অফিসের সহকারি বন সংরক্ষক (এসিএফ) ও বিশেষ টিমের প্রধান মো. সোহেল রানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসিএফ সোহেল রানা জানান, কক্সবাজার সদরের ঈদগাঁওর ইসলামাবাদ ইউনিয়নের ফকিরাবাজার বটগাছতলায় একটি প্রভাবশালীমহল পাহাড় কাটছিলো বলে খবর আসে। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলামের নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কর্তনের মাটি বহনকালে ঘটনাস্থল হতে তিনটি ডাম্পার, মাটি কর্তনে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ করা হয়। এ ঘটনায় একাধিকজনকে আসামি করে মামলা করা হয়েছে।

অভিযানে ঈদগাঁও রেঞ্জের কর্মকর্তা হাফিজুর রহমান, ডুলহাজারা বনবিট কর্মকর্তাসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। জব্দকৃত মালামাল ভোমরিয়াঘোনা বিট হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসিএফ সোহেল রানা। কিন্তু, পাহাড় কাটায় কারা জড়িত এবং মামলায় কাদের আসামি করা হয়েছে সে বিষয়ে কিছুই খোলাসা করেননি তিনি। অভিযানের স্বার্থে এটি বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন এসিএফ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
১৬ বার পঠিত হয়েছে