ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

পদ্মা সেতু : ২৩তম স্প্যান স্থাপনে দৃশ্যমান সাড়ে ৩ কি.মি.

প্রতিনিধির নাম :

পদ্মা সেতুর ২৩তম স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো হয়েছে। এতে সেতুটির অগ্রগতির আরেক ধাপ এগিয়ে দৃশ্যমান হল প্রায় সাড়ে তিন কিলোমিটার।

‘৬-এ’ নম্বর স্প্যানটি সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩১ ও ৩২ নম্বর খুঁটির উপর রবিবার দুপুর ২ টা ৫০ মিনিটে বসানো হয়। এর আগে ২৩ জানুয়ারি ২২ তম স্প্যান বসে। ১২ দিনের মাথায় এটি বসানো হল।

রবিবার সকাল ৯টায় দিকে মাওয়ার কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে প্রায় তিন হাজার টন ওজনের স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান জাহাজটি। ৩১ নম্বর খুঁটির কাছে পৌঁছায় সোয়া ১০টা ১২ মিনিটে। এর পরেই বসানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে। দুপুর ২টা ২৫ মিনিটের সময় স্থাপনটি খুঁটির উপরে নিয়ে আসা হয়। এই তথ্য দিয়ে সেতু বিভাগের উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, পরে এটি স্থাপন ঠিক ২টা ৫০ মিনিটে সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি স্প্যানটি পিলারের ওপর বসানোর কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। এদিকে আরও একটি পিলার বা খুঁটি সম্পন্ন হয়েছে। এ নিয়ে ৩৭টি পিলার সম্পন্ন হলো। বাকি ৫টি পিলার এপ্রিলের মধ্যেই সম্পন্ন করা হবে। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। যার ২২টি ইতোমধ্যে বসে গেছে। আগামী জুলাইয়ের মধ্যে সবক’টি স্প্যান পিলারের উপর বসানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
২৫ বার পঠিত হয়েছে