ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

অফিসে ঢুকে প্রকৌশলীকে পেটালো ছাত্রলীগের সভাপতি

প্রতিনিধির নাম :

ঢাকার দোহার উপজেলার নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন শাহের অফিস কক্ষে ঢুকে পেটানো ও আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ উঠেছে দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে। রবিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোহার থানায় মামলা করেছেন কবির উদ্দিন শাহ।

দোহার থানায় মামলা সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ নিয়ে আমিনুল ইসলামের সঙ্গে প্রকৌশলী কবির উদ্দিন শাহর অফিস কক্ষে কথা কাটাকাটির একপর্যায়ে আমিনুল ক্ষিপ্ত হয়ে ওই অফিসের দরজা বন্ধ করে নির্বাহী প্রকৌশলীকে আটকে রেখে গালমন্দ করে। এক পর্যায়ে আমিনুলের সঙ্গে থাকা ৪/৫ জন মিলে কবির উদ্দিনকে পিটিয়ে আহত করে এবং অফিস কক্ষের সাড়ে ৯ হাজার টাকার মালামাল ক্ষতি সাধন করে। পরে কবির উদ্দিন প্রাণনাশের হুমকি দেয় বলে মামলায় উল্লেখ করা হয়।

কবির উদ্দিন শাহ জানান, আমিনুল ও তার সহযোগীরা আমাকে মারধর করে টেবিলের গ্লাসহ কিছু জিনিসপত্র ভেঙে ফেলেছে। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে দোহার থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, কার্তিকপুর একটি স্কুলের ভবনের ঢালাই কাজে প্রকৌশলী কবির উদ্দিন শাহ্ আমার কাছে মোটা অংকের ঘুষ দাবি করেন। ঘুষ দিতে রাজি না হওয়ায় আমার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সে ছাত্রলীগকে নিয়ে কটাক্ষ করলে আমার সঙ্গে থাকা এক কর্মী তাকে ক্যালকুলেটর ছুড়ে মারে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
৯ বার পঠিত হয়েছে