ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

প্রতিনিধির নাম :

বগুড়ার কাহালু রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর একটি ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে মারা গেছে। সোমবার দুপুর দেড়টার দিকে ওই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ফেলানী (৫০) ও তার ছেলে রাজ (৩০)।

জানা গেছে, রাজ ও তার মা ফেলানী দুজনে মিলে কাহালু বাজারের প্রবেশ মুখে ফলমূলের ব্যবসা করতেন। তবে রাজের কিছুটা মস্তিষ্ক বিকৃতি থাকায় সে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে বলে কাহালু রেলস্টেশনে গিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকে। এরপর দুপুর দেড়টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনিরহাট আন্তঃনগর ট্রেনটি(৭৫২ ডাউন) কাহালু স্টেশন অতিক্রম করার সময় রাজ ট্রেনের নীচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে তার মা তাকে রক্ষা করতে গেলে তারা দু’জনই ট্রেনের কাটা পড়ে মারা যায়। কাহালু স্টেশনমাস্টার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে সংবাদ পেয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম, সিনিয়র এসআই ডেভিড হিমাদ্রী বর্মা ফোর্স নিয়ে কাহালু রেলস্টেশনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে না পৌঁছায় মা ও ছেলের লাশ কাহালু রেলস্টেশনের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
১৮ বার পঠিত হয়েছে