ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রতিনিধির নাম :

জীবন নিউজ প্রতিনিথি : কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাজহার (২৪) নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় পুলিশের ৫ জন সদস্য আহত হয়েছে। সোমবার ভোর রাতে জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিমসিংহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাজহার জেলার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল, রামদা, ছুরি ও দেশিয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পশ্চিমসিংহ এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক ও ডিবির পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাজহার গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, মাজহারের বিরুদ্ধে থানায় অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৪-৫টি মামলা রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
১৮ বার পঠিত হয়েছে