ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

মান্দায় বন্দুকযুদ্ধে ‘মাদক কারবারি’ নিহত

প্রতিনিধির নাম :

নওগাঁর মান্দায় বন্দুকযুদ্ধে একাধিক মাদক মামলার আসামি আওরঙ্গজেব ওরফে জেবু (৪৫) নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ভারশো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আওরঙ্গজেবের দেলুয়াবাড়ীর বাজার এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে।

নওগাঁ ডিবি পুলিশের ওসি সামসুদ্দীন জানান, সোমবার সন্ধ্যায় মান্দার দেলুয়াবাড়ী এলাকা থেকে মাদকসহ আওরঙ্গজেবকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে, পুলিশ জেবুকে সাথে নিয়ে রাতে মাদক উদ্ধার অভিযানে যায় ভারশো এলাকায়। এ সময় সেখানে লুকিয়ে থাকা মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। এ সময় তিন পুলিশ সদস্য ও আওরঙ্গজেব গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক আওরঙ্গজেবকে মৃত ঘোষণা করেন।

নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিষয়টি নিশ্চিত করে করে জানান, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে রয়েছে বলে জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে