ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

খুলনায় ট্রাকচাপায় রাজমিস্ত্রি নিহত

প্রতিনিধির নাম :

খুলনায় বালির ট্রাকের চাপায় এনামুল কবির (৫০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নগরীর লবণচরার দারোগার লিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এনামুল বির নগরীর মোক্তার হোসেন সড়কের বাসিন্দা ছিলেন।

নিহতের স্ত্রী হোসনে আরা জানান, আনুমানিক সকাল সাড়ে ৬টায় ফজরের নামাজ পড়ে বাইসাইকেলে এনামুল কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এরপর তিনি দুর্ঘটনার খবর পান।

লবণচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খায়ের বলেন, নগরীর রূপসা সেতুর দিক থেকে বাইসাইকেলে জিরো পয়েন্টের দিক যাওয়ার সময় হাইওয়ে সড়কের বাম পাশের দারোগার লিজ নামক স্থানে ভারি কোনো ট্রাক অথবা বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
৬ বার পঠিত হয়েছে