ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

স্কুলছাত্রীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ২

প্রতিনিধির নাম :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) আটকে রেখে পালাক্রমে ধর্ষণের ঘটনায় নয়ন মোল্লা (১৯) ও আরিফুল ইসলাম (২০) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার গলাকাটা ব্রিজ সংলগ্ন একটি বাসা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধারের পর তাদেরকে আটক করা হয়।

অভিযুক্ত নয়ন উপজেলার বাদুরতলী গ্রামের মজিবর মোল্লার ছেলে ও আরিফুল জরিপের চর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শহরের দশম শ্রেণির ওই স্কুলছাত্রী রাত সাড়ে ৯ টার দিকে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে ওই দুই যুবক পথ থেকে জোরপূর্বক তুলে নিয়ে শহরের গলা কাটা ব্রিজ সংলগ্ন ইলিয়াসের বাসায় নিয়ে আটকে রাখে। এরপর নয়ন মোল্লা ও আরিফুল ইসলাম গভীর রাত পর্যন্ত পালাক্রমে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এদিকে ওই ছাত্রী বাসায় না ফেরায় তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত সাতে তিন টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে। এসময় পুলিশ দুই যুবকে আটক করে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের পক্ষ হতে মামলা দায়ের করা হয়েছে। স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
২২ বার পঠিত হয়েছে