ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

‘করোনায় আক্রান্ত হতে পারেন বিশ্বের ৭০ শতাংশ মানুষ’

প্রতিনিধির নাম :

আগামী এক বছরে বিশ্বের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এমন আশঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর মার্ক লিপসিচ।

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন দ্য আটলান্টিককে মার্ক লিপসিচ জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত অনেকের শরীরে কোন রকম লক্ষণ নাও দেখা দিতে পারে। আর এই কারণে ভাইরাসটি প্রতিরোধ করা কষ্টসাধ্য হয়ে পড়বে বলে মনে করেন লিপসিচ।

লিপসিচের মতে, সার্স, মার্স ভাইরাসগুলোর লক্ষণ রোগীর শরীরে দেখা দিলেও করোনা ভাইরাস তেমনটি নয়। করোনা ভাইরাস আক্রান্ত রোগীর শরীরে কোন রকম লক্ষণ ছাড়াই এটি সুপ্ত থাকতে পারে। এর কারণে রোগী কোন কিছু বুঝে উঠার আগেই এতে আক্রান্ত হতে পারে। আর এই বৈশিষ্ট্যের কারণেই করোনা ভাইরাস আরো বেশি মারাত্বক।

এদিকে মার্ক লিপসিচের এমন আশঙ্কার প্রমাণও মিলেছে সম্প্রতি প্রকাশিত রয়টার্সের একটি প্রতিবেদন থেকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কোন রকম আক্রান্তের লক্ষণ ছাড়াই চীনের এক নারী থেকে আরো পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬শ ৬৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া চীন ছাড়াও বিশ্বের ৩০ টি দেশের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন । এছাড়াও আক্রান্ত হয়েছেন প্রায় ১২শ জন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
১০ বার পঠিত হয়েছে