ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

বদলে যাচ্ছে সালমানের সিনেমার নাম !

প্রতিনিধির নাম :

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। মুক্তি উপলক্ষে এরই মধ্যে টিজার এবং গান প্রকাশ হয়েছে। দর্শক এবং সালমান ভক্তরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছে ‘রাধে’ সিনেমার টিজারটি। ‘রাধে’ সিনেমায় সালমানের বিপরীতে স্ক্রিন শেয়ার করেছেন দিশা পাটানি। টিজার থাকা একটি চুমু দৃশ্যের জন্য বেশ চাপে পড়তে হয়েছিল সালমানকে। রীতিমত বিতর্ক শুরু হয়েছিল বলিউড ভাইজানের সেই দৃশ্যটি নিয়ে।

সেসব বাদ দিয়ে সালমান এখন ব্যস্ত ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমাটি নিয়ে। সাজিদ নাদিওয়ালার সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন সালমান। এটি পরিচালনা করবেন ফারহাদ সামজি। কমেডি ঘরানার এ সিনেমা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরা হবে বলে ভারতীয় গণমাধ্যমকে জানান পরিচালক। তিনি বলেন, একটি পরিবারের গল্প তুলে ধরা হবে এ সিনেমায়। যে পরিবারে ঈদ এবং দিওয়ালি দুটিই সমানভাবে পালন করা হয়।

পারিবারিক ধর্মীয় বৈচিত্র্য তুলে ধরা হবে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায়। এতেই আপত্তি নেটিজেনদের। সাম্প্রদায়িক কলহের ইঙ্গিত আসতে পারে এ সিনেমায়। এদিকে বিষয়টি নিয়ে ভাবছেন সালমান-সাজিদ-ফারহাদ। সিনেমার নতুন নাম খুঁজছেন তারা। মানুষের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে সে জন্যই নাম বদলের চিন্তা করছেন তারা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
২০ বার পঠিত হয়েছে