ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ Logo ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা Logo নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার খলিলুর রহমানের Logo ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল Logo বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরাক Logo চট্টগ্রাম বন্দরের এনসিটিতে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

রোজা রেখে ভুলে কিছু খেয়ে ফেললে করনীয় ?

প্রতিনিধির নাম :

ধর্ম ডেস্ক : রোজার কথা স্মরণ না থাকায় মনের ভুলে অনেক সময় কেউ কেউ কম-বেশি খাবার খেয়ে ফেলে। খেয়ালের ভুলে কেউ কিছু খেয়ে ফেললে তখন করণীয় কী? রোজাদার তখন কী করবেন?

অনিচ্ছাকৃত খেয়ালের ভুলে পানাহার করে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না। রোজা ভেঙে গেছে ভেবে অনেকে পরিপূর্ণ খাবার খেয়ে ফেলে। না এমনটি ঠিক নয়।

খেয়ালের ভুলে কোনো কিছু খেয়ে ফেললে ওই মূহুর্তে করণীয় সম্পর্কে হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট ঘোষণা করেছেন-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে রোজা অবস্থায় ভুল করে কিছু খেয়েছে বা পান করেছে। ওই ব্যক্তি যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে পান করিয়েছেন।’ (বুখারি ও মুসলিম, মিশকাত)

হাদিসের আলোকে করণীয়

> রোজা পালনকারী ভুলে পানাহার করলে তার করণীয় হলো রোজাকে পূর্ণ করা। কারণ বেখেয়ালের পানাহারে রোজার কোনো ক্ষতি হয় না।

> খাওয়া অবস্থায় যখনই রোজার কথা স্মরণ হবে; সঙ্গে সঙ্গে পানাহার ত্যাগ করতে হবে।

> মুখে খাবার থাকলে রোজার কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা মুখ থেকে ফেলে দিতে হবে।

> কেউ যখন রোজা পালনকারীকে (বেখেয়ালে) পানাহার করতে দেখবে; তখন ওই ব্যক্তির উচিত পানাহারকারীকে রোজার কথা স্মরণ করিয়ে দেয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লিখিত হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। রোজার দিনে সব ধরনের ভুল ও পেরেশানি থেকে হেফাজত করুন। আমিন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
১৬ বার পঠিত হয়েছে