1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৩ জেলার জন্য দুঃসংবাদ মাইক্রোবাসে বাসের ধাক্কা, খাদে পড়ে নিহত ৩ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই এশিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২২ মে, ২০২১

বিনোদন ডেস্ক : বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছেনা কঙ্গনার। এবার তার ব্যক্তিগত দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন মুম্বইয়ের এক বিউটিশিয়ান। এ ঘটনায় মুম্বাইয়ের ডিএন নগর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। ওই নারীর দাবি, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই যুবক। কিছুদিন সম্পর্কে থাকার পর কর্ণাটকে চলে যান তিনি, শহরের বাইরে যাওয়ার সময় মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার হিসেবে নিয়েও যান।

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ওই যুবকের সঙ্গে ওই নারীর আট বছর আগে পরিচয় হয়। গতবছর তাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। এরপর একসঙ্গে থাকতে শুরু করেন দুজন। একাধিকবার তারা শারীরিক সম্পর্কে আবদ্ধ হন।

গত ২ এপ্রিল ৫০ হাজার টাকাও নিয়েছিলেন কঙ্গনার দেহরক্ষী। পরে তিনি কর্ণাটক চলে যান। পরে যুবকের মায়ের কাছ থেকে তিনি জানতে পারেন যে সে অন্য একজনকে বিয়ে করে তার সঙ্গেই থাকছেন।

পরে, ওই যুবকের বিরুদ্ধে মুম্বাই পুলিশ ৩৭সি৬ ধারা অনুযায়ী (ধর্ষণ), ৩ ৩৭৭ ধারা অনুযায়ী (অপ্রকৃত যৌনতা) এবং আইপিসির ৪২০ ধারা (প্রতারণা) অনুযায়ী মামলা করা হয়েছে।

এর আগে কঙ্গনার প্রাক্তন হেয়ারস্টাইলিস্ট অলিস্টার ডিজিওর বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি কঙ্গনা। তবে তিনি একাধিকবার দেহরক্ষীর সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এবং তিনি বারবার উল্লেখ করতেন যে সে তার পরিবারের মতো।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews