ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

ইসরায়েলি সেনাদের হামলায় ৮৭ ফিলিস্তিনি আহত

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে শুক্রবার (০২ জুলাই) বিক্ষোভকারীদের কাঁদুনে গ্যাস ছোড়ার ফলে ৮৭ ফিলস্তিনি আহত হয়েছে। ফিলিস্তিনিরা পশ্চিম তীরের বিভিন্ন জায়গায়, বিশেষত নাবলুস ও দাজন এলাকায় অবৈধ ইহুদি বসতিগুলির বিরুদ্ধে বিক্ষোভ করেছিল। খবর আনাদুলুর।

এসময় ইসরায়েল বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছিল। পক্ষান্তরে ফিলিস্তিনিরাও পাথর নিক্ষেপ করে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছেন, তিনজন বুলেট ও ৮৪ জন রাবার বুলেটে আহত হয়েছে। তাদেরকে অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফিলিস্তিনিদের নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সের ভেতর একটি টিয়ারশেল ঢুকে যাওয়ার ঘটনা ঘটে।
নাবলুস শহরের কাছে অবস্থিত অবৈধ ইহুদি বসতি এভিয়াটারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে বসতি স্থাপনকারীদের বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে ইসরায়েলি সেনারা ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়ে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালাচ্ছে। 
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
২৫ বার পঠিত হয়েছে