ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ডেস্ক : নিষেধাজ্ঞার মধ্যেই দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, নতুন ধরনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষা চালানো নতুন এ ক্ষেপণাস্ত্র দেড় হাজার কিলোমিটার (৯৩০ মাইল) দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে।

উত্তর কোরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনি ও রোববার পরীক্ষাগুলো করা হয়। উত্তর কোরিয়ার জলসীমার মধ্যেই ক্ষেপণাস্ত্রগুলো পড়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিয়েছে; উত্তর কোরিয়া তা মেনেই এই পরীক্ষা চালিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমটি আরও জানায়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এবং শত্রুদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কৌশল।

বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর অনেক আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক সক্ষমতাসম্পন্ন হতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, উত্তর কোরিয়া তাদের সামরিক কর্মসূচির উন্নয়ন ঘটানো অব্যাহত রেখেছে এবং যেটি প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকিস্বরুপ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
৩৭ বার পঠিত হয়েছে