ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা Logo সহিংসতার পর সিরিয়ায় বাস্তুচ্যুত কুর্দিদের নিজ শহরে ফেরার কার্যক্রম স্থগিত Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা Logo দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ায় স্কুল বন্ধ

মানিকগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় গ্রেফতার

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জে শিবালয়ে একটি ওয়ার হাউজের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৬৭ লক্ষ টাকার সিগারেট ডাকাতির ঘটনায় ৩১ লক্ষ টাকা মূল্যের সিগারেট উদ্ধার এবং ১ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. বশির আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ডাকাতের নাম মোহাম্মদ আলী (৪২)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার আউটবাগ গ্রামের আছমত আলীর ছেলে।

পুলিশ সুপার জানান, সিসি ক্যমেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দল ধরতে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি থানা এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। এবং তার দেয়া তথ্যমতে পাশেই ছোট ভাই মামুনের বাড়ি থেকে লুণ্ঠিত ৩১ লক্ষ টাকার সিগারেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৫টি ডাকাতির মামলা রয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর দিবাগত রাতে শিবালয় উপজেলার বরংগাইল রুমি ফিলিং স্টেশনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ওয়ার হাউজে এই ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জনের স্বশস্ত্র ডাকাত দল ফিলিং স্টেশন ও গোডাউন কর্মচারীদের হাত-পা বেঁধে এবং অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন ব্যান্ডের প্রায় ৬৬ লাখ ৯৫ হাজার ৯৬৩ টাকার সিগারেট লুটে নেয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
৫১ বার পঠিত হয়েছে