ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৮ থেকে ৯ নম্বরে নেমে গেছে বাংলাদেশ দল

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাজে সংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৮ থেকে ৯ নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। সোমবার আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এলো বদল।

দুই দলের সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে নয়ে ঠেলে আটে উঠে এসেছে আফগানরা। এই সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিল বাংলাদেশের, আফগানদের ছিল ৮৫। ২-১ ব্যবধানে সিরিজ জিতে সেই ব্যবধান ঘুচিয়ে ফেলেছে আফগানিস্তান।

অবশ্য সাম্প্রতিক সময়টা আফগানদের বেশ ভালোই চলছে। শারজায় তারা একে একে হারালো আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। চলতি বছরের মে মাসেও ৬ পয়েন্ট পিছিয়ে থাকা আফগানরা এখন বাংলাদেশের ওপরে।

বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে অবশ্য সময় খারাপ যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। গত বছরের আফগানিস্তানে সিরিজ থেকে বাংলাদেশ এ পর্যন্ত ৫টি ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ১ টি সিরিজে। হার ৪টায়। র‍্যাঙ্কিংয়ের অবনতিও তাই অনুমিত।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দল জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পেছনে (১৩ নম্বরে) আছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
৫৯ বার পঠিত হয়েছে