ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল আটক

প্রতিনিধির নাম :

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় ৩৩ বিজিবির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের পদ্মশাখরা, গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির সদস্যরা উক্ত মালামাল আটক করেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেবিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার বড়ালী নামক স্থান হতে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৬ বোতল ভারতীয় মদ আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১/২০-এস হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন হাড়দ্দহা মাঠ নামক স্থান হতে ৭০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৫/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাধ নামক স্থান হতে ১৮হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। তলুইগাছা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৮০০গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি মাঠ নামক স্থান হতে ১০হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শার্ট এবং স্টীলের গ্লাস আটক করে।

এছাড়াও, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস হতে আনুমানিক ২০০-৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার গাড়াখালী মাঠ এবং কেড়াগাছি ফুটবল মাঠ নামক স্থান হতে ১ লাখ ৫হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সর্বমোট সিজার মূল্য দুই লক্ষ আঠারো হাজার নয়শত টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেবিজ্ঞপ্তিতে আরও জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো জানান, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
১৯ বার পঠিত হয়েছে