ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

মায়োর্কাকে উড়িয়ে জয়ে ফিরল বার্সেলোনা

প্রতিনিধির নাম :

খেলাধুৃলা ডেস্ক : অবশেষে স্বস্তি ফিরলো বার্সেলোনা শিবিরে। টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ে ফিরতে মরিয়া ছিল বার্সেলোনা। রেয়াল মায়োর্কার বিপক্ষে অনেকগুলো সুযোগ হারানোর পর দ্বিতীয়ার্ধে জ্বলে উঠল তারা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতে আপাতত লিগ টেবিলের শীর্ষে অবস্থান সংহত করল হান্সি ফ্লিকের দল। গত মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচে মায়োর্কার মাঠে মায়োর্কার মুখোমুখি হয় বার্সেলোনা। যেখানে স্বাগতিকদে ৫-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। জোড়া গোল করেন রাফিনিয়া। লিগে গত তিন ম্যাচে জয় পায়নি কাতালানরব। রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হারের পর সেল্টা ভিগোর সাথে করে ২-২ ড্র। এরপর শেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। ফলে আত্মবিশ্বাস ফিরে পেতে বড় একটা জয় প্রয়োজন ছিলো বার্সেলোনার। ঠিক সেটাই আদায় করে নিল তারা। যদিও প্রথমার্ধে গোল হয় মাত্র একটিই, ম্যাচের ১২তম মিনিটে গোলের খাতা খোলেন ফেরান তোরেস।

এরপর অবশ্য প্রথম হাফ শেষ হওয়ার দুই মিনিট আগেই সমতায় ফেরে স্বাগতিকরা। মাফেয়োর পাস থেকে গোল করেন মুরিকি। যোগ করা সময়ে এগিয়ে যাবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি রাফিনিয়া। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে যেন ম্যাচে ফিরে বার্সা। ৫৩তম মিনিটে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার ফ্রি-কিক ঝাঁপিয়ে গোলরক্ষক ব্যর্থ করে দিলেও বেশিক্ষণ আটকে রাখা যায়নি। তিন মিনিট পরই সফল স্পট-কিকে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। ৫৬ মিনিটে ইয়ামালকে বক্সে মায়োর্কার এক ডিফেন্ডার ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকেই গোল করেন এই ব্রাজিলিয়ান। ৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরো বাড়ান রাফিনিয়া।

এই গোলে সহায়তা করেন ইয়ামাল। এবারের লা লিগায় ১৬ ম্যাচে রাফিনিয়ার গোল হলো ১১টি। আর এই মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে রাফিনিয়ার গোল এখন ১৬টি। ৭৯ মিনিটে বার্সাকে চতুর্থ গোল এনে দেন ডি ইয়ং। বক্সে মায়োর্কার এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর ছুটে গিয়ে জালে পাঠান ডাচ মিডফিল্ডার। আর ডি ইয়ংয়ের পাস থেকেই ৮৪তম মিনিটে পঞ্চম গোলটি করেন পাউ ভিক্টর। ১৬ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তাদের থেকে ২ ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আথলেটিকো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
২৭ বার পঠিত হয়েছে