ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

নরসিংদীতে আ. লীগ-যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

প্রতিনিধির নাম :

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতার সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।

নিহতরা হলেন, চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার মানিক মিয়া (৫৫) ও সাবেক নারী ইউপি মেম্বার কল্পনা বেগম (৩২)। তারা দু’জন ভাই-বোন বলে জানা গেছে। এছাড়া তারা উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের অনুসারী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত (পারিবারিক) দ্বন্দ্ব চলছিল উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদের মধ্যে। একপক্ষ আরেকপক্ষকে পেলেই হামলা চালাতো। পূর্ববিরোধের জেরে সকালে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় যুবলীগ নেতা রুবেলের চাচা মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। সেখানেই হারুনের সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। একই ইউনিয়নের ভিন্ন আরেক জায়গায় কল্পনা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল জব্বার বলেন, দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ এখনও পৌঁছাতে পারেনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
৩০ বার পঠিত হয়েছে