ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

আইরিশদের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলকে ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড নারী দল। আগের দুই ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ ছিলো আজ। তবে সেটি করতে ব্যর্থ হয় নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার (৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে সফরকারীদের ১২৪ রানের টার্গেট দেয় টাইগ্রেসরা। জবাবে ১ বল আগেই জয়ের বন্দরে নোঙর করে আইরিশ নারীরা।

নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দুর্দান্ত সূচনা পায় সফরকারীরা। দুই ওপেনার হান্টার-লুইস মিলে গড়েন অর্ধশতক রানের উদ্বোধনী জুটি। দলীয় ৫৫ রানে প্রথম উইকেটের পতন ঘটে তাদের।

প্রথম উইকেট পতনের পর কিছুটা খেই হারায় আইরিশরা। দলীয় স্কোরবোর্ডে আর ১৫ রান যোগ করতেই একে একে বিদায় নেয় আরও ৩ ব্যাটার। তবে ম্যাচের শেষ ওভারের তৃতীয় থেকে পঞ্চম বলে টানা তিনটি চার মেরে জয় নিশ্চিত করেন আইরিশ ব্যাটার লরা ডেলানি।

বাংলাদেশের পক্ষে ১০ রানের খরচায় ২টি উইকেট তুলে নেন রাবেয়া খান। এছাড়া ১টি করে উইকেট পান নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শারমিন আক্তার ও শোভনা মোস্তারীর ৭১ রানের জুটিতে ভর করে ১২৩ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে শোভনার ব্যাটে।

আইরিশদের পক্ষে ১৫ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন অরলা প্রেন্ডারগাস্ট।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
২৩ বার পঠিত হয়েছে