ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

সেভিয়াকে হারিয়ে বার্সাকে হটিয়ে দিলো রিয়াল

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক : গতকাল রোববার লা লিগায় সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লিগ টেবিলে বার্সেলোনাকে টপকে গেছে রিয়াল। তাদের উপরে আছে কেবল অ্যাথলেটিকো মাদ্রিদ। ১৮ ম্যাচে রিয়ালে পয়েন্ট ৪০। ১৯ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৮। আর শীর্ষে থাকা অ্যাথলেটিকোর পয়েন্ট ১৮ ম্যাচে ৪০। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল। পজেশন ধরে রেখে দশম মিনিটে লিড নেয় স্বাগতিকরা। রদ্রিগোর পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন এমবাপ্পে।

১৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে ডান দিক থেকে লুকাস ভাসকেজের পাস থেকে বল পেয়ে উড়িয়ে মারেন বিশ্বকাপজয়ী তারকা। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ৩০ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে বল জালে পাঠান উরুগুয়ের তারকা। ৩৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রদ্রিগো।

এই গোলেও অ্যাসিস্ট ভাসকেজের। তার পাস ধরে বক্সে বল নিয়ে প্রথম স্পর্শে ডান পায়ের শটে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। পরের মিনিটেই গোল শোধ করে সেভিয়া। ৩-১ গোলে শেষ হয় প্রথমার্ধ। ৫৩ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন ব্রাহিম দিয়াজ। ভাসকেজের পাস পেয়ে এমবাপ্পে বল বাড়ান ব্রাহিমকে। গোলরক্ষককে কাছ থেকে পরাস্ত করেন ব্রাহিম। ম্যাচের বাকি সময়েও একের পর এক আক্রমণ করে গিয়েছে রিয়াল। তবে তাতে গোল আসেনি। উল্টো ৮৫ মিনিটে সেভিয়ার হয়ে ব্যবধান কমান লুকবাকিও।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
৯ বার পঠিত হয়েছে